রাজশাহীতে পলক

যারা স্টার্টআপ তারা আইসিটিতে নেতৃত্ব দেবে

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০২:১৪ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আজকে যারা স্টার্টআপ, চতুর্থ শিল্পবিপ্লবে তারাই বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব প্রদান করবে। বাংলাদেশের স্টার্টআপদের জন্য সব ধরনের সুবিধা আইসিটি বিভাগ থেকে দেওয়া হচ্ছে। আমরা চাই এসব স্টার্টআপ থেকেই বড় বড় আইটি প্রতিষ্ঠান গড়ে উঠুক। এজন্য স্টার্টআপদের প্রয়োজনীয় মেন্টরিং এবং ফান্ডিং নিশ্চিত করতে আমরা কাজ করছি। তিনি বলেন, দেশের প্রতিটি হাই-টেক পার্কে স্টার্টআপদের জন্য একটি করে ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে তারা বিনা ভাড়ায় কার্যক্রম পরিচালনা করছেন। হাই-টেক পার্ক কর্র্তৃপক্ষ তাদের সব ধরনের ইউটিলিটি সুবিধা প্রদান করছে।

গতকাল রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে তিন দিনব্যাপী ‘স্টার্টআপ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্র্তৃপক্ষ কর্র্তৃক সারা দেশে স্থাপিত সকল স্থাপনাতে কমপক্ষে একটি করে ফ্লোর স্টার্টআপসমূহের জন্য বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত