ভারতের পররাষ্ট্রমন্ত্রী করোনা আক্রান্ত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:৪১ পিএম

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনায় সংক্রমিত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়, এক টুইট বার্তায় জয়শঙ্কর নিজেই তার করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানান।

টুইট বার্তায়, জয়শঙ্কর তার করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানিয়ে সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের সবাইকে করোনা-সংক্রান্ত প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়শঙ্কর তাঁ করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানান। ওই দিন সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ানের সঙ্গে এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়েছিলেন জয়শঙ্কর।

জয়শঙ্করের আগে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনায় সংক্রমিত হয়েছিলেন।

ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৮৮। একই সময় দেশটিতে করোনায় মারা যান ৬২৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত