মির্জাপুরে আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৪:২৩ পিএম

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে সাজাচ্ছেন আর আমি মির্জাপুরকে সাজাতে চাই।

তিনি রবিবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ভলোয়া খালের উপর ৭২ মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চান প্রমুখ।

৫ কোটি ১৮ লাখ ২৭ হাজার ১৪৬ টাকা ব্যয়ে ৭২ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ঠিকাদারি প্রতিষ্ঠান তাপস ট্রেডার্স ও জিএস এন্টারপ্রাইজ।

ব্রিজটি নির্মিত হলে আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা হতে বেলতৈ-চানপুর হয়ে মির্জাপুর উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত