শাহ আমানতে উড়োজাহাজের চাকা থেকে ৪৬টি স্বর্ণের বার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১০ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে থাকা একটি চাকার ভেতর থেকে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। প্রতিটি বার ১০ ভরি ওজনের। সেই হিসাবে ৪৬০ ভরি সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।

এনএসআই জানায়, গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দরের জিএসই (গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট) এলাকায় পড়ে থাকা একটি উড়োজাহাজের চাকার ভেতর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। পাচারকারী চক্র সুযোগ বুঝে নেওয়ার জন্য চাকার ভেতর সোনার বার রেখে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত