উড্ডয়নের জন্য প্রস্তুত প্রথম বৈদ্যুতিক প্লেন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ পিএম

উড্ডয়নের জন্য প্রস্তুত বিশ্বের প্রথম যাত্রীবাহী সম্পূর্ণ বৈদ্যুতিক প্লেন। অ্যালাইস নামের প্লেনটি তৈরি করেছে ইসরায়েলের একটি এভিয়েশন কোম্পানি। সিয়াটলের উত্তরে আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে গত সপ্তাহে এটির ইঞ্জিন পরীক্ষা করা হয় বলে জানান এভিয়েশনের নির্বাহী প্রধান ওমর বার-ইয়োহায়ের। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অ্যালাইস প্রথম ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে সিএনএন।

বৈদ্যুতিক গাড়ি বা সেল ফোনের ব্যাটারি প্রযুক্তির মতো একই প্রক্রিয়ায় তৈরি হয়েছে প্লেনটি। মাত্র ৩০ মিনিট চার্জ দিলেই ৯ যাত্রী নিয়ে এক ঘণ্টায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম হবে এটি। এ সময়ে প্লেনটির গতি হবে ঘণ্টায় ২৫০ কেটিএস বা ২৮৭ মাইল প্রতি ঘণ্টায়। একটি বোয়িং ৭৩৭ ম্যাক্সের গতি ঘণ্টায় ৫৮৮ মাইল।

কোম্পানিটির প্রধান লক্ষ্য হচ্ছে বৈদ্যুতিক প্লেন ভ্রমণের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত