বিজিবির অভিযান

জানুয়ারিতে জব্দ ২১১ কোটি টাকার মাদক-চোরাই মাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ এএম

জানুয়ারি মাসে ২১১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই মাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। আটক করা হয় ৪৯৮ জনকে, যাদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক রয়েছে। গতকাল মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, জব্দকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৭ লাখ ৫২ হাজার ৯৯১টি ইয়াবা ট্যাবলেট, ২১ কেজি ২৩৯ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ৩২ হাজার ১৯৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৪২৭ বোতল বিদেশি মদ, ২ হাজার ১২৬ কেজি গাঁজা, ৭ কেজির বেশি হেরোইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত