কনডেম সেলে চুপচাপ প্রদীপ-লিয়াকত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬ এএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি কক্সবাজার জেলা কারাগারের পৃথক কনডেম সেলে প্রথম দিন কাটিয়েছেন একেবারে চুপচাপ থেকে। গতকাল মঙ্গলবার তারা দুজনই কারও সঙ্গে কথা বলেননি বলে জানিয়েছেন এক কারা কর্মকর্তা।

এদিকে আলোচিত এই মামলার রায়ে খালাস পাওয়া ৭ আসামি গত সোমবার রাতেই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছে কারাগার সূত্র।

কারাগারের দুটি আলাদা কনডেমড সেলে রাখা হয় তাদের। সেখানে খাবার থেকে শুরু করে সব সুযোগ-সুবিধা জেল কোড অনুযায়ী হবে বলে জানিয়েছে কক্সবাজার জেল সুপার নেছার আলম।

এক কারা কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গতকাল সকালে ঘুম থেকে উঠে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ডের খবর জানতে পারেন অন্য কয়েদিরা। তাদের ফাঁসির রায় শুনে উল্লাস প্রকাশ করেন অনেকেই।

এদিকে কোনো ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত হলে আদালতের নিয়ম অনুযায়ী মামলার রায় হওয়ার সাত দিনের মধ্যে সব নথি, কেস ডায়েরি, সাক্ষ্যপ্রমাণাদিসহ কাগজপত্র হাইকোর্টে পাঠাতে হয়। ওই আদালতে আইনজীবী জাহাঙ্গীর বলেন, ‘মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের ফাঁসির আদেশ হাইকোর্টকে অবহিত করতে হয়। হাইকোর্টকে অবহিত না করা পর্যন্ত কার্যকর হবে না। এ ছাড়া আসামি পক্ষ তো আপিল করতে পারে। মামলায় সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার এখতিয়ার সবার রয়েছে।’

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত