দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৪ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে ৩৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১১ জন নারী।
তাদের মধ্যে ১৮ জন ঢাকার, ৬ জন খুলনার, ৪ জন রাজশাহীর, ২ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের এবং ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জনের। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন।
