ভোলা দৌলতখানে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তারেক হাওলাদার।
বৃহস্পতিবার দৌলতখান বাজারে পাঁচটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়।
এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
এ অভিযানে বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, আল আমিন স্টোরকে ১ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ৬ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্নজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ ও গণসচেতনতামূলক প্রচারণা চলমান রয়েছে।
তবে একেবারেই যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। অভিযান চলমান থাকবে বলেও জানান তারেক হাওলাদার।
