খাগড়াছড়ির গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ বিশুদ্ধা মহাথের ভান্তেকে হত্যাকারী সন্দেহে রূপায়ণ চাকমা নামে একজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি কমলছড়ি গ্রামে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, নিহত বিশুদ্ধা মহাথের ভান্তের ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ডটি ব্যবহার করছিল আটক রূপায়ণ চাকমা। তাই তাকে ভান্তের হত্যাকারী সন্দেহে বৃহস্পতিবার রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে আটক হয়। তদন্তের স্বার্থে আর বেশি কিছু বলতে চাননি তিনি।
গত সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তেকে তার প্রতিষ্ঠিত ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে।
