আপিল বোর্ডের মিটিংয়ের আগে জায়েদের বিচার চেয়ে বিক্ষোভ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৩ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ নির্বাচনকে ঘিরে বিতর্ক চলছেই। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জায়েদ খানের বিরুদ্ধে হেরে যাওয়া প্রার্থী নিপুণ অভিযোগ তুলেছেন, জায়েদ খান টাকার বিনিময়ে ভোট কিনেছেন। এমন অভিযোগ ছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে জায়েদের বিরুদ্ধে। সেই ঝামেলা মেটাতে ৫ ফেব্রুয়ারি, শনিবার বিকেল ৫টায় আপিল বোর্ড মিটিং ডেকেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই মিটিংয়ের দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে।

এদিকে মিটিং উপলক্ষে এফডিসিতে হাজির হয়েছেন ভোটার বঞ্চিত শিল্পীরা। যারা জায়েদ খানের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করছেন। জানা যায়, বিকেল ৩টা থেকে এফডিসিতে অবস্থান নিয়েছেন তারা। জায়েদ খানের কমিটি তাদের ভোটাধিকার হরণ করায় এমন বিক্ষোভ করছেন তারা।

এদিকে গতকাল রাতেই জায়েদ খান আজকের মিটিংয়ে হাজির হবেন না। শুধু তাই নয়, আপিল বোর্ডের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত