চট্টগ্রামে ‘অস্থায়ী’ শহীদ মিনার উদ্বোধন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩০ এএম

চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার ও উন্নয়নকাজ ত্বরান্বিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজ মাঠে এ অস্থায়ী শহীদ মিনার উদ্বোধন করেন চসিক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, সমগ্র বিশ্বে একমাত্র বাঙালিই এমন একটি গর্বিত জাতি যারা মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিল। তাই বিশ্বসভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত