সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের বরখাস্ত ইনচার্জ পরিদর্শক মো. লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামে আনা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে রাখার বিধান না থাকায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তাদের কারাগারের ৩২ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে।’
×
