গজারিয়ায় মানববন্ধন

সৈনিক পদে নিয়োগ পাওয়া তরুণের সন্ধান দাবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ পিএম

গজারিয়া উপজেলার টেংগারচর গ্রাম থেকে নিখোঁজ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে প্রশিক্ষণের জন্য নিয়োগপত্র পাওয়া জাহিদ হোসেনের (২১) সন্ধান দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার জামালদী বাসস্ট্যান্ডে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধন চলাকালে উপজেলার টেংগারচর ইউপির নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম আরমানের সভাপতিত্বে বক্তব্য দেন সমাজসেবক নাজমুল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল আমিন মোল্লা, সফিউদ্দিন প্রধান, নিখোঁজ জাহিদের বাবা আবুল কালাম প্রমুখ। 

বক্তারা বলেন, প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি সকাল ৬টার দিকে জাহিদ সেনাবাহিনীর প্রশিক্ষণের পূর্বপ্রস্তুতিমূলক অনুশীলন করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। দিনভর তাকে খুঁজে না পেয়ে ওই দিনই গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ৪ ফেব্রুয়ারি জাহিদের সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য যোগদানের কথা ছিল। জাহিদের পরিবারের দাবি, তাকে খুঁজতে পুলিশ অতটা তৎপর নয়।

তবে গজারিয়া থানার ওসি রইছ উদ্দীন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত