দোহারে ‘মাফ চেয়ে’ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ পিএম

ঢাকার দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোমান (১৯) নামে এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। মৃত রোমান দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসের আলী বেপারীর ছেলে।

জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তার নিজ নাম এজেড রোমান নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। 

সেখানে লেখা ছিল, “হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিও। প্রিয়জন বলতে কেউ নেই# সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।”

এরপর সোমবার রাত সাড়ে ১০টায় রোমানদের নিজস্ব বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ নামায় স্বজনরা। সম্প্রতি ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতো। 

এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি দোহারের ইউসুফপুরে আসে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 

রোমানের মা জানান, রাত ১০টার পরে তাকে ফোন দেয়া হয়। ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখি রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। 

এদিকে মঙ্গলবার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পরে, যা এখন রীতিমত ভাইরাল হয়। 

এ ঘটনায় দোহার থানা পুলিশ মঙ্গলবার ঘটনাটি অবহিত হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দোহার থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত কামরুজামান জানান, লাশের সুরহতাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হবে। পরে রিপোর্টের ভিত্তিতে জানা যাবে মৃত্যুর কারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত