শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫ এএম

সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৮২২তম সভা ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক ও কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, খন্দকার শাকিব আহমেদ এবং ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত