যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের সঙ্গে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৭ পিএম

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একটি সমঝোতা চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও সিইও আল ইমরান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এমএ কবির। এ চুক্তির আওতায় যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ দেবে  বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। কোর্স শেষে উত্তীর্ণদের চাকরির ব্যবস্থা করবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত