জমি সংক্রান্ত বিরোধের জেরে কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের উত্তরপাড়া হাজীবাড়ীতে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শুক্রবার সকালে স্থানীয় চা দোকানে বড় ভাই আব্দুল মালেক (৬০) ও তার সৎ ভাই হাফেজ আহম্মেদ (৫০) এর মাঝে কথা-কাটাকাটি হয়। এ
কপর্যায়ে আব্দুল মালেক ওই দোকানের কাজে ব্যবহৃত ছুরি নিয়ে ছোট ভাই হাফেজ আহম্মেদের মুখে, পেটে ও পিঠে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর থেকে ঘাতক মালেক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
