রাজধানীর সবুজবাগের মাদারটেক এলাকায় একটি বাসার দরজা ভেঙে লাবনী আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী পুলিশ কনস্টেবল অভিজিৎ সোহাগে।
শনিবার দুপুরের দিকে সবুজবাগ থানা-পুলিশ মাদারটেক চৌরাস্তা পাবনা গলির একটি বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সন্ধ্যার দিকে মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) মর্গে পাঠানো হয়।
সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, পুলিশ কনস্টেবল অভিজিৎ তার স্ত্রী লাবনীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। অভিজিৎ হিন্দু ধর্মাবলম্বী হলেও স্ত্রী লাবনী মুসলমান ছিলেন। পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি ধারণা করছেন।
তিনি আরও জানান, অভিজিৎ ঢাকা জেলার (মিলব্যারাক) পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। লাবনীর বাবার বাড়ি খুলনা ও স্বামীর বাড়ি মাদারীপুরে। বিষয়টির তদন্ত চলছে বলেও জানান তিনি।
