বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩২ এএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলামের (২১) লাশ নিয়ে গেছে বিএসএফ।  দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম জানান, নিহত ফরিদুল ইউনিয়নের হরিণধরা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। রবিবার ভোরে ফরিদুলসহ কয়েকজন ওই এলাকা দিয়ে গরু আনতে যায়। তবে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭-৩এস-টির কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। ঘটনাস্থলেই ফরিদুল মারা যান। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ। ফরিদুলের লাশ হস্তান্তরের বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদারকে জানানো হয়েছে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আলি আনছার ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে কথা চলছে। তবে কখন লাশ হস্তান্তর হবে তা এখন পর্যন্ত জানায়নি বিএসএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত