বিরোধীদলীয় চিফ হুইপ রাঙ্গার সহধর্মিণীর মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ এএম

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রাকিবা নাসরিন (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক।

রাকিবা নাসরিন দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত