সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা, স্বামী পলাতক, স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

কুমিল্লায় বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই নারীর স্বামী মনির হোসেন পালিয়ে গেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের গাছতলা বাড়ি এলাকায় মরিরের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় সিসি ক্যামেরায় অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মনির হোসেন। পরে তার বসত ঘর থেকে ১৮১৫ পিস ইয়াবা এবং ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায়ী মনির হোসেনের স্ত্রী জেসমিন আক্তারকে মাদক ব্যবসায় সহযোগিতা করার অপরাধে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ।

এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মূলহোতা মনির হেসেন টাস্কফোর্স টিমের গতিবিধি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মনিরকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত