পরমাণুবিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৮০তম জন্মবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বরেণ্য এ পরমাণু বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
৬৭ বছর বয়সে ২০০৯ সালের ৯ মে তিনি রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন। বাসস।
করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তার জন্মস্থান পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেহপুর গ্রামে এবং রংপুর মহানগরীতে সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ মিয়ার পরিবার, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
