সরকারের পদত্যাগ দাবি গণসংহতি আন্দোলনের

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৮ এএম

চলমান সংকট নিরসনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘কেবলমাত্র একটি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সংকটের সমাধান দিতে পারবে না, আমাদের এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে ‘রাজনৈতিক সংকট উত্তরণের রূপরেখা ও করণীয়; সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর ঐক্য’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত