মহান শহীদ দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৮ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, সোমবার আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

একই সঙ্গে বন্দরের পণ্য লোড-আনলোডসহ ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত