চবিতে সশরীরে ক্লাস শুরু, শাটলে দুর্ভোগ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ক্লাস শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষকদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে সংগীত বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অথিতি হিসেবে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার উপস্থিত ছিলেন।

পরে উপাচার্য বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিদর্শন করেন, নবাগত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ফুল দিয়ে বরণ করেন।

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, অনুষদসমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য নবীন শিক্ষার্থীদের বলেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি হওয়ার আনন্দ অন্যরকম। এ আনন্দ চির অটুট রাখার জন্য তিনি ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে লেখাপড়ায় মনোনিবেশ করে প্রত্যেককে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের তিন জোড়া শাটল ট্রেন ও দুই জোড়া ডেমু ট্রেন বন্ধ থাকায় মঙ্গলবার সকালে দুর্ভোগ পোহাতে হয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসা নবীন শিক্ষার্থীদের। নবীন শিক্ষার্থীদের ক্লাস এবং বিভিন্ন বিভাগে চলমান ক্লাস ও পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণভাবে শাটলের ছাদে ও ট্রেনের দরজায় ঝুলে করেতে দেখা গেছে। 

জানা যায়, মাইলেজ ইস্যুতে গত ২৬ জানুয়ারি লোকো মাস্টাররা কর্মবিরতিতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুই দিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলেও এক মাসেও চালু করা হয়নি শাটল ট্রেনগুলো। এর আগে অনিবার্য কারণে গত নভেম্বর থেকেই বন্ধ রাখা হয়েছে চবির ডেমু ট্রেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বলেন, আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত শিডিউলে ট্রেন চালানোর বিষয়ে কথা বলেছি। খুব শিগগির নিয়মিত শিডিউলে ট্রেন চালানোর আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত