মিরপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০১:০১ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় জাহিদ (২৪) নামে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কামরান (২৩) নামে আরেক যুবক ছুরিকাহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

মঙ্গলবার রাতে মিরপুর ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে জাহিদকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবার নাম মো. হানিফ। বর্তমানে মিরপুর ১১ বাংলা স্কুল এলাকায় থাকতেন তিনি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে এ ঘটনায় একজন মারা গেছে। আরেকজন চিকিৎসাধীন আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত