বাউল শফি মণ্ডলের কণ্ঠে আসছে দেওয়ান লালনের আরও একটি গান

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

লালন ফকিরের ভাবনগর ও মানুষতত্ত্বকে ভিত্তি করে দেওয়ান লালনের লেখা ‘মানুষের জীবন যেন বাইসাইকেল’ শিরোনামে আরও একটি গানে কণ্ঠ দিলেন বিখ্যাত বাউল শিল্পী শফি মণ্ডল।

বুধবার দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে বাউল শফি মণ্ডলের কণ্ঠে গানটি রেকর্ড করা হয়। গানটি সুর সংযোজন ও মিউজিক কম্পোজিশন করেছেন সাদ শাহ।

ইতিপূর্বে বাউল শফি মণ্ডল ‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামে দেওয়ান লালনের লেখা আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন।

‘মানুষের জীবন যেন বাইসাইকেল’ শিরোনামের নতুন গানটির একটি মিউজিক ভিডিও আনবে লাইভ টেকনোলজি। প্রতিষ্ঠানটির অন্যতম স্বত্বাধিকারী অতুল বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত