অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন নওয়াজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। পায়ের চোটে পড়েছেন ২৭ বছর বয়সী স্পিন-অলরাউন্ডার। তবে নওয়াজের বিকল্প হিসেবে স্কোয়াডে কাউকে অন্তর্ভূক্ত করেনি স্বাগতিকেরা।

এদিকে, রিজার্ভ লিস্টে নাসিম শাহ ও সরফরাজ আহমেদকে রেখেছে পাকিস্তান। মোহাম্মদ হারিস, কামরান গোলাম, মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ’ও আছেন রিজার্ভ লিস্টে। তবে তাদেরকে ২ মার্চ থেকে শুরু হওয়া আসন্ন পাকিস্তান কাপে অংশ নিতে বলা হয়েছে।

অজিদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে পাকিস্তানের প্রথম অনুশীলন শুরু হবে রবিবার থেকে। এরপর হোটেল আইসোলেশনের যাবে পুরো স্কোয়াড।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে, রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তানের আপডেট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত