প্রথম ওভার করতে এসেই সাকিবকে ফেরালেন রশিদ খান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১ পিএম

নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলে উইকেট পেলেন রশিদ খান। সাকিব আল হাসানকে (২০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন আফগান স্পিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার লিটন দাস (৩০) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম (৫)।

এর আগে তামিম ইকবালকে এলবিডব্লিউ করে সাজঘরে ফেরান ফজলহক ফারুকি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশের ওপেনার-অধিনায়ক। ২৪ বলে ১২ রান করে ফেরেন তামিম। এই বাঁহাতি ওপেনার ফেরার পর লিটনের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন সাকিব।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত