আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কে-ক্র্যাফট এর আয়োজন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭ পিএম

শক্তি ও সাহসের অপর নামই নারী । আন্তজাতিক নারী দিবসে কে-ক্র্যাফট এর পক্ষ থেকে সকল নারীকে অভিনন্দন । নারী দিবসের প্রতীক বেগুনি রং সৃজনশীলতা, প্রেরণা, বিশ্বস্ততা, একনিষ্ঠ, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে । বেগুনি রঙের মাধ্যমেই এ দিনটিতে প্রকাশ হয় নিজের সংহতি বা একাত্মতা । ফ্যাশন হাউজ কে ক্র্যাফট নারীর প্রতি শ্রদ্ধা জানাতে চায় তাদের সৃজনশীল আয়োজনে। বেগুনি ছাড়াও ভায়োলেট, ল্যাভেন্ডার সহ নানা  রং এ শাড়ি, সালোয়ার কামিজ কামিজ, কুর্তি এবং টিউনিক নিয়ে নারী দিবসের আয়োজন সাজিয়েছে কে ক্র্যাফট । লিনেন, কটন, সিল্ক, হাফ সিল্ক, টু-টোন কাপড়ে তৈরী পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী, স্ক্রীন প্রিন্ট, এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে । সাশ্রয়ী মুল্যে নারী দিবসের এই আয়োজন কে ক্র্যাফট এর সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ kaykraft.com এবং ফেসবুক  পেজ থেকে অর্ডার করা যাবে ।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত