গ্রীন ভয়েস হাবিপ্রবির স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ পিএম

‘ভাষার মাসে মেধার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ভয়েস হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

শনিবার চাঁদগঞ্জ বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

কুইজে অংশ নেয়া প্রথম থেকে ২০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া পাঁচ শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়।

পরে এক আলোচনা সভায় সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।

গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সুরাইয়া জেবীন সেঁজুতি বলেন, ভাষার মাসে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। স্কুল পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনাও দেয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত