সারা, জাহ্নবীদের ফাঁসানোর চেষ্টা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১ পিএম

প্রতারক সুকেশ চন্দ্রশেখর এখন দিল্লির তিহার জেলে বন্দি। ২০০ কোটি রুপির বেশি প্রতারণার মামলায় হাজতবাস করছেন তিনি। এই মামলার তদন্তে উঠে এসেছে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ, নোরা ফতেহি, শ্রদ্ধা কাপুর, শিল্পা শেঠির নাম। তবে বলিউডের আরও তিন নায়িকা সুকেশের নিশানায় ছিলেন। জাহ্নবী কাপুর, সারা আলি খান আর ভূমি পেড়নেকরকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। এমনকি এই তথ্য ফাঁস হয়েছে যে সুকেশ তার প্রতারণার অর্থ থেকে এই তিন নায়িকাকে দামি উপহারও দিয়েছিলেন। ইডির জিজ্ঞাসাবাদের সময় এই প্রতারক সারা, ভূমি আর জাহ্নবীর নাম বলেছেন। ২০২১ সালে সারাকে প্রতারণার জন্য নিশানা করেছিলেন সুকেশ। গত বছর ২১ মে সারাকে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন তিনি। সুকেশ নিজের আসল পরিচয় গোপন রেখে সারাকে তার নাম সুরজ রেড্ডি বলেছিলেন। এই মেসেজে সুকেশ জানিয়েছিলেন যে পারিবারিক নিয়ম অনুযায়ী সারাকে তিনি গাড়ি উপহার দিতে চান। জিজ্ঞাসাবাদে সারা ইডিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। তিনি লিখেছেন, সুকেশের থেকে তিনি বারবার উপহার নিতে অস্বীকার করেছিলেন। কিন্তু বারবার অনুরোধ করায় তিনি উপহার গ্রহণ করেন। এদিকে জাহ্নবীকেও প্রতারক সুকেশ নিশানা বানিয়েছিলেন তার স্ত্রী লীনা মারিয়া পলের মাধ্যমে। জাহ্নবীকে একটি বিউটি পারলারের মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন লীনা মারিয়া। ২০২১ সালের ১৯ জুলাই বেঙ্গালুরুর একটি সেলুন উদ্বোধনের জন্য জাহ্নবীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেলুন উদ্বোধনের জন্য লীনা এই বলিউড নায়িকাকে ১৮ কোটি ৯৪ লাখ রুপি পারিশ্রমিক দিয়েছিলেন। সুকেশ অভিনেত্রী ভূমি পেড়নেকরকে একটি বড় প্রকল্পে কাজের জন্য একটা গাড়ি উপহার দিতে চেয়েছিলেন। সুকেশ এখানে ভূমিকে নিজের নাম শেখর বলে জানিয়েছিলেন। তবে ভূমি ইডিকে জানিয়েছেন, শেখর ওরফে সুকেশ তাকে কোনো কিছু উপহার দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত