মদ খেয়ে বাংলাদেশে ঢুকে মাতলামি, গ্রেনেড-গুলিসহ বিএসএফ সদস্য আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭ এএম

নওগাঁর ধামইরহাটে সীমান্ত থেকে মদ্যপ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রবিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী কালুপাড়া গ্রাম থেকে শনিবার রাত ১১টার দিকে দিলিপ কুমার নামের ওই বিএসএফ সদস্যকে স্থানীয়রা আটক করেন। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

পত্নীতলা ১৪-বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, বিএসএফের ইউনিফর্ম পরা দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমান্তে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। কালুপাড়ার লোকজন তাকে আটক করে আমাদের খবর দিলে আমরা দিলিপকে আমাদের হেফাজতে নেই।

দিলিপ কুমারের কাছ থেকে একটি রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত