দ্রুততম চার্জিং প্রযুক্তি আনবে রিয়েলমি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ এএম

২৮ ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিতব্য এমডব্লিউসি ২০২২-এ বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং উন্মোচন করার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্যবহারকারীদের দ্রুততম এবং সবচেয়ে কার্যকর চার্জিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে রিয়েলমি বরাবরই বিনিয়োগ করে আসছে। এই ক্ষেত্রে ১২৫ ওয়াট ক্ষমতা বিশিষ্ট চার্জিং টেকনোলজি লঞ্চ করার মাধ্যমে নিজেদের শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে রিয়েলমি। পরবর্তী পদক্ষেপে বিশ্বের দ্রুততম স্মার্টফোন চার্জিং চালু করতে যাচ্ছে ২০২২ সালের এমডব্লিউসি অনুষ্ঠানে।

বাজারে আসা একই রকম ডিভাইসের সঙ্গে তুলনা করলে দ্রুত চার্জিং প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে আছে রিয়েলমি। গো প্রিমিয়াম কৌশলের অধীনে, রিয়েলমি উদ্ভাবনের জন্য আরঅ্যান্ডডি সেক্টরে ৭০ শতাংশ বিনিয়োগ করবে। সেখানে প্রাধান্য পাচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। রিয়েলমি সংশ্লিষ্ট সবার ধারণা, নতুন এই চার্জিং প্রযুক্তিটি অল্প সময়ের মধ্যে গ্রাহকদের স্মার্টফোন সম্পূর্ণ চার্জ করতে পারবে। এছাড়াও, এবারের এমডব্লিউসি-তে একই সময়ে ইউরোপীয় প্রথম স্ন্যাপড্রাগন-৮ জেন ১-যুক্ত স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো উন্মোচন করার ঘোষণা দিয়েছে রিয়েলমি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত