'পলাতক' রিজভীসহ চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৬:৫৮ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ চারজনের নামে হাতিরঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

এ মামলার চার্জশিটে রিজভীসহ চারজনকে পলাতক দেখানো হয়। 

বুধবার ঢাকার এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুটি মামলায় বুধবার চার্জশিটের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সে অনুযায়ী প্রতিবেদন গ্রহণ করে চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। অপর আসামিরা হলেন- শাহিন, দেলোয়ার ও রানা।

মামলায় চার্জশিটভুক্ত মোট আট আসামির মধ্যে অন্য চারজন জামিনে আছেন। জামিনে থাকা এ চারজন হলেন- আমির হোসেন, আশরাফ হোসেন, হানিফ রায়হান ও রহিম।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, ২০১৯ সালে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এ দুটি মামলা দায়ের করা হয়েছিল।

পুলিশ দুই মামলায় চার্জশিট দাখিল করে। চার্জশিট গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত