ডিকসন বললেন

প্রতিরক্ষা সংলাপ শুরু হওয়ায় আমি আনন্দিত

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০২:১৯ এএম

বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে প্রতিরক্ষা সংলাপ শুরু হওয়ায় তিনি আনন্দিত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায়।

ডিকসন বলেছেন, ‘বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে প্রতিরক্ষা সংলাপ শুরু করতে পেরে আমি আনন্দিত। ৫০ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার সময় আমাদের শক্তিশালী দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠা হয়। এই সম্পর্ক কীভাবে পরবর্তী ৫০ বছর আরও বিকশিত হতে পারে, তার প্রস্তুতির জন্য সংলাপটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এই সংলাপের মধ্য দিয়ে শান্তি ও নিরাপত্তার জন্য আমাদের দুই দেশের আরও আলোচনা ও সহযোগিতার অনেক ক্ষেত্র চিহ্নিত হয়েছে। এই আয়োজন বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অবদান রাখবে। একই সঙ্গে যুক্তরাজ্য এবং বাংলাদেশ অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক প্রত্যাশা করছে। প্রথমবারের মতো বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে ২-৩ মার্চ প্রতিরক্ষা সংলাপ হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এ সংলাপে নিরাপত্তা, সামরিক সহযোগিতা, ইউক্রেন ইস্যু, বাংলাদেশে অস্ত্র বিক্রি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত