বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

‘তিন বছরেই দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করেছে’

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৫:০৬ পিএম

দেশ রূপান্তর একটি ভিন্নধর্মী পত্রিকা। এখানকার প্রত্যেকটি লেখাই মানুষকে আকর্ষণ করে। বাংলাদেশে এখন অনেক পত্রিকা রয়েছে। কিন্তু তার মধ্যে দেশ রূপান্তর অন্যতম। তিন বছরের মধ্যেই দেশ রূপান্তর মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

বরিশালে দেশ রূপান্তর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।

দেশ রূপান্তর এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বেলা ১২টায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্তী, সাংবাদিক ও গবেষক আনিসুর রহমান খান স্বপন, ডেইলি স্টার বরিশাল প্রতিনিধি শুষান্ত ঘোষ, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফখরুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের অফিসার সাজ্জাদ পারভেজসহ বরিশাল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা।

 

image

 

আলোচনা সভায় বক্তারা বলেন, এই উত্তাল মার্চে আমাদের মুক্তির আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের দায়িত্ব নতুন প্রজন্ম ও সাংবাদিকদের। এই আকাঙ্ক্ষাকে দেশ রূপান্তর জাগ্রত করবে সেই প্রত্যাশা থাকবে। দেশ রূপান্তর ইতিমধ্যে মানুষের প্রশংসা কুড়িয়েছে, তারা দেশ থেকে সন্ত্রাস-জঙ্গিমুক্ত করতে ভূমিকা রাখছে। ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগানকে ইতিমধ্যে কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে ‘দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তর পত্রিকার বরিশাল প্রতিনিধি আল আমিন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত