আইএফসির নতুন কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টমান

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১২:৩৩ এএম

বাংলাদেশ, ভুটান এবং নেপালের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে মার্টিন হল্টমানকে নিয়োগ দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। ঢাকাভিত্তিক নিয়োজিত থেকে হল্টমান বেসরকারি খাতে বিনিয়োগের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং প্রভাব বিস্তারকারী বিনিয়োগ (ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট) বাড়ানোর দিকে মনোযোগ দেবেন, যেহেতু এ অঞ্চল কভিডের প্রভাব থেকে পুনরুদ্ধারের পথে আছে। গতকাল রবিবার আইএফসি এ ঘোষণা দিয়েছে।

২০০৭ সালে আইএফসিতে যোগ দেওয়া হল্টমানের জন্মস্থল জার্মানি। তিনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের গ্লোবাল সেক্টর ম্যানেজার হিসেবে আইএফসিকে লাখ লাখ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে চিরায়ত এবং ডিজিটাল অর্থনৈতিক সেবা সুবিধা নিয়ে আসার সুযোগ সৃষ্টি করেন। এছাড়া তিনি দুইশোরও বেশি সহযোগী সংস্থার সক্ষমতা বাড়াতে বিনিয়োগ ও পরামর্শ সহায়তা দিয়েছেন।

আইএফসির দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ আং বলেন, এখন নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের সময় এবং আমি নিশ্চিত যে, মার্টিন সবুজ এবং স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তায় এ তিনটি দেশে আইএফসির প্রচেষ্টা জোরদার এবং এর কাজে বৈচিত্র্য আনতে নেতৃত্ব দিতে সফল হবেন।

হল্টমান জলবায়ু, জেন্ডার এবং সবুজ প্রবৃদ্ধির ওপর আইএফসির প্রভাব বাড়ানোর পাশাপাশি দেশের পোর্টফোলিও নির্মাণ এবং বেসরকারি খাতে বিনিয়োগে বৈচিত্র্য আনতে কাজ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত