৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০২:১৫ পিএম

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সোমবার সকালে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, টুঙ্গিপাড়া পৌরসভা, পৌর আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত