চট্টগ্রাম ওয়ারিয়র্স টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হীরা

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:৩০ এএম

চট্টগ্রাম ওয়ারিয়র্স টুর্নামেন্ট কমিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। যার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক ম্যানেজার শফিকুল হক হীরা।

চট্টগ্রাম ওয়ারিয়র্স এক বিবৃতিতে জানায়, ‘সম্প্রতি ক্লাব প্রাঙ্গনে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে সভায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক ম্যানেজার শফিকুল হক হীরাকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।’

খুব শিঘ্রীই কক্সবাজার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ মাস্টার্স কাপ অনুষ্ঠিত হবে। নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ মাস্টার্স কাপ খুব ঝাকজমকপূর্ণ বড় পরিসরে সফলভাবে সমাপ্ত করার আশা প্রকাশ করেন হীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত