১২ মার্চ মহানগর দক্ষিণ জাপার সম্মেলন

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১:৪৫ এএম

পাঁচ বছর পর ১২ মার্চ হতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সম্মেলন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় এ সম্মেলন উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ জাপার ওয়ার্ডে ওয়ার্ডে তিন মাস ধরে চলছে কর্মিসভা। দক্ষিণ জাপার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে সাত হাজারের মতো নেতাকর্মী অংশ নেবেন এ সম্মেলনে। আসন্ন এ সম্মেলন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত