ভোজ্য তেলের দাম বাড়ার কারণ অনুসন্ধানে কমিটি

আপডেট : ১১ মার্চ ২০২২, ০১:০০ এএম

ভোজ্য তেলের দাম বাড়ার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা  শেখ রুবেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাজারে সম্প্রতি ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি ও অস্থিরতা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। ভোজ্য তেলের বাজারে প্রতিযোগিতা পরিপন্থী কর্মকান্ড ও কৃত্রিম সংকট বিষয়ে প্রতিযোগিতা আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য ইতিমধ্যে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

বাজারে প্রতিযোগিতাবিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সচিব বরাবর এ সংক্রান্ত তথ্য দিতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। ই-মেইল :secretary.ccb2012@ gmail.com

×
সর্বশেষ সর্বাধিক পঠিত