মালিবাগে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২২, ০২:৩১ এএম

রাজধানীর মালিবাগের হুলবাগের একটি বাসায় বালতির পানিতে পড়ে ফাতেমা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, শিশুটির বাবা ডালিম সৌদি প্রবাসী। সকালে ফাতেমাকে বাসায় রেখে তার মা ববি পাশের দোকানে গিয়েছিলেন তার জন্য কেক আনতে। এ সময় শিশুটির নানা বাসায় গিয়ে দেখেন বাথরুমের বালতির পানিতে পড়ে আছে ফাতেমা। পরে স্বজনদের খবর দিলে তারা প্রথমে তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত