নাটোরে জুয়েল হত্যার রহস্য উন্মোচন, প্রেমিকা আটক

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৩:০৭ পিএম

নাটোরের লালপুরে জুয়েল হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার প্রেমিকাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লালপুরের দিলালপুরে গত ৪ মার্চ মাঠের মধ্যে থেকে হাত-পায়ের রগ কাটা ও কুপিয়ে জখম করা জুয়েল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে আলামত হিসেবে পাওয়া মোবাইলের ট্র্যাকিং এর সূত্র ধরে প্রেমিকা সেলিনাকে আটক করা হয়।

সেলিনার জবানবন্দি অনুযায়ী পুলিশ জানতে পারে তার আরেক প্রেমিক মেহেদী হাসান লিটন ও সৎ ছেলে মেহেদী হাসান পরিকল্পিতভাবে মোবাইলে জুয়েলকে ডেকে নেয়। পরে ঘুমের ওষুধ খাইয়ে হাতে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে তাকে। এরপর পার্শ্ববর্তী মাঠে তাকে ফেলে দেয়।

সকল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ সুপার জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত