ছিটকে গেলেন নিশানকা, চামিরাকেও পাচ্ছে না লঙ্কানরা

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৪:৩৯ পিএম

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পাথুম নিশানকাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। পিঠের চোটে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১২ মার্চ থেকে, বেঙ্গালুরুতে। তার আগে ম্যাচ পূর্ববর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খবরটি নিশ্চিত করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

দ্বিতীয় টেস্টেও দুষ্মন্ত চামিরাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি। একই কারণে মোহালিতে সিরিজের প্রথম টেস্টেও একাদশের বাইরে ছিলেন চামিরা।

সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২২২ রানে হারে ভারত। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট শুরু করবে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত