প্রকাশিত সুপ্রিয় সাহার ‘সেলফ পোর্ট্রেইট’

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৩:১৮ পিএম

প্রকাশিত হলো কবি সুপ্রিয় সাহার কবিতার বই ‘সেলফ পোর্ট্রেইট’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল। প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন।

এটি সুপ্রিয় সাহার দ্বিতীয় কবিতার বই। বইমেলায় ঘাসফুলের ৫৪৮ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। গায়ের দাম রাখা হয়েছে ১৬০ টাকা।

‘সেলফ পোর্ট্রেইট’ প্রসঙ্গে সুপ্রিয় সাহা বলেন, ‘কৈশোরের অভিশাপ থেকে মুক্ত প্রথম যৌবনের কবিতা সেলফ পোর্ট্রেইট। বিষয়বস্তু হিসেবে রাজনীতি, প্রেম, মৃত্যুচিন্তা প্রাধান্য পেয়েছে। সামগ্রিকভাবে বইটিতে নিজের ছবি আঁকার চেষ্টা করেছি। চেষ্টা করেছি কবিতায় বাড়তি মেদ না রাখার। বইটি কাউকে উৎসর্গ করা হয়নি। পড়ে যদি কেউ নিজের লেখা বলে ভাবেন, তবে বইটা আপনার।’

২০২১ সালে ঘাসফুল থেকে প্রকাশিত হয় সুপ্রিয় সাহার প্রথম কবিতার বই ‘ব্ল্যাকহোল’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত