কবি নজরুল বিশ্ববিদ্যালয়

ফের শিক্ষার্থীকে নির্যাতন, প্রতিবাদে কলাভবনে তালা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:১১ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সাগর চন্দ্র দে নামে আরেক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে রোলিং চেয়ারে বসিয়ে তাকে নির্যাতন করা হয়। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়ে নির্যাতনে জড়িতদের বিচার চেয়েছেন আহত সাগর। অভিযোগ সূত্রে জানা গেছে, সাগরকে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক জাহান জড়িত।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদকে নির্যাতনের রেশ কাটতে না কাটতেই সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র সাগরকে মারধরের ঘটনায় গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শতাধিক শিক্ষার্থী। তারা কলাভবনে তালা ঝুলিয়ে দেন। পরে আন্দোলনকারীরা আহত শিক্ষার্থীর পক্ষে বিচার চেয়ে স্মারকলিপি দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন এসে নির্যাতনে জড়িতদের বিচারের আশ্বাস দিলে সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত