আড়াই দিনে শেষ বেঙ্গালুরু টেস্ট

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১:৫৪ পিএম

৪৪৭ রানের পাহাড়সম টার্গেটের কঠিন চ্যালেঞ্জে একাই লড়াই করলেন দিমুথ করুনারতেœ। বেঙ্গালুরুর দুরূহ উইকেটে উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি। কিন্তু কুশল মেন্ডিস ছাড়া অধিনায়ককে সঙ্গ দিতে পারলেন না আর কেউ। ২০৮ রানেই গুটিয়ে দিয়ে ইনিংস ও ২৩৮ রানে দ্বিতীয় টেস্ট জিতেছে ভারত। প্রথম ইনিংসের ৫ উইকেটের সঙ্গে জাসপ্রিত বুমরাহ যোগ করেছেন ৩ শিকার। ৯২ ও ৬৭ রানের জন্য ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আয়ার। সিরিজ সেরা ঋষভ পান্থ।

এদিকে করাচি টেস্টে পাকিস্তানকে ১৪৮ রানে গুড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস খেলতে নেমে করেছে ৮১/১। প্রথম ইনিংসে তারা করে ৯ উইকেটে ৫৫৬ (ডিক্লেয়ার্ড)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত