২৫ মার্চের পর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারের কুফল/ক্ষতিকর বিষয় সম্পর্কে নগরবাসীকে বারবার সচেতন করা হলেও বিষয়টি অনেকে আমলে নিচ্ছে না।
গতকাল সোমবার সকালে নগরীর রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধ করার ওপর এক প্রচারণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘শুধু বন্দরনগরী চট্টগ্রামে এক কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এগুলো দ্বারা ড্রেন, নালা-নর্দমা, খাল, ডোবা ইত্যাদি ভরাট হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
